ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী
‎‎নাহিদ হাসান ইলিয়াস,মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 7:31 PM

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী

ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সুসজ্জিত ঢাক-ঢোলের সঙ্গে হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে র‌্যালীতে অংশগ্রহন করেন।    
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে মহানগর যুবদলের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।  
‎
‎এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এনামুল হক আকন্দ লিটন, শামীম আজাদ প্রমূখ।    
‎
‎এদিকে, দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক আয়োজনে আসন্ন কমিটিতে পদপ্রত্যাশি হিসাবে নিজেদের অবস্থান জানান দিয়ে নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক আয়োজনে কর্মসূচি পালন করেছেন দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর যুবদল।
‎
‎এসব কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করতে
 হবে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status