ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
ত্রিশালে রিজভী কনস্ট্রাকশনে ডাকাতি: ৮ জন গ্রেপ্তার, ট্রাক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
‎‎নাহিদ হাসান ইলিয়াস,মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 7:34 PM

ত্রিশালে রিজভী কনস্ট্রাকশনে ডাকাতি: ৮ জন গ্রেপ্তার, ট্রাক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

ত্রিশালে রিজভী কনস্ট্রাকশনে ডাকাতি: ৮ জন গ্রেপ্তার, ট্রাক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে রিজভী কনস্ট্রাকশন লিমিটেডে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত ছয়টি এমএস পাইপ উদ্ধার করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ ও ২ অক্টোবরের মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নির্মাণসামগ্রী সংরক্ষণস্থলে ডাকাতির ঘটনা ঘটে। মামলার অভিযোগে লুণ্ঠিত মালামালের মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status