ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 7:28 PM

কুড়িগ্রামের উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বের ২৬টি মাদক মামলার আসামি নয়ন'কে ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে উলিপুর থানার পুলিশ। 


 কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলে সূত্রে জানানো হয়, আজ ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উলিপুর থানাধীন উমানন্দ এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ নয়ন মিয়া (৩৬) এর নিজ বাড়ীতে থেকে ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

 উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উলিপুরের কুখ্যাত মাদক কারবারি নয়ন কে ৫শত পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। ইতিপূর্বে উক্ত মাদক কারবারি উলিপুর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য থানা পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়।  মাদক কারবারি নয়ন এর বিরুদ্ধে ২৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status