ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 6:04 PM

তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিদের সক্ষমতা উন্নয়নে এক উদ্বুদ্ধকরণ আলোচনা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ (Solidaridad Network Asia)-এর উদ্যোগে এই অংশীজন পরামর্শ সভা ও ক্ষুদ্র চা চাষিদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ (২৭ অক্টোবর) তেঁতুলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শুকরিয়া পারভীন। কর্মশালায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: আনোয়ার হোসাইন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের (পঞ্চগড়) উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ জনাব মো: আমির হোসেন, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: লাইছুর রহমান এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  রেজাউল করিম শাহীন।  

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব এ. বি. এম. আখতারুজ্জামান,  সহ-সভাপতি জনাব মো: শাহজাহান খান, সহ-সভাপতি জনাব মো: মতিয়ার রহমান। 

আলোচনা ও মতবিনিময়  কর্মশালায় বক্তারা উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন সবুজ চা পাতা উৎপাদন এবং তা সঠিক নিয়মে সরবরাহের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। ক্ষুদ্র চা চাষিদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলের চা শিল্পের সার্বিক উন্নয়ন সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে এলাকার  ক্ষুদ্র চা চাষি ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আতিকুজ্জামান,  প্রোগ্রাম ম্যানেজার সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status