ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
বাঘাইছড়ি বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাই রসুন জব্দ
রুপম চাকমা,বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 6:10 PM

বাঘাইছড়ি বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাই রসুন জব্দ

বাঘাইছড়ি বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাই রসুন জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৫ লাখ টাকার চোরাই রসুন ও একটি চাঁদের গাড়িসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাতে কচুছড়ি চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়ক ব্যবহার করে একটি চাঁদের গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচারের চেষ্টা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে একটি টহল দল কচুছড়ি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়।
​পরবর্তীতে সন্দেহজনক চাঁদের গাড়িটি (চট্টগ্রাম-খ-৩৯৬৩) চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ৪৪ বস্তায় মোট ১,৭১৯ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
​অভিযানে আটক দুই আসামী হলেন— বাঘাইছড়ির ভূইয়াছড়া গ্রামের রঞ্জিত কুমার চাকমার ছেলে বিনয় চাকমা (২৫) এবং প্রবাত চন্দ্র চাকমার ছেলে রিপন চাকমা (১৯)।
​আটককৃত রসুন, চাঁদের গাড়ি ও আসামিদের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা (মামলা নং-০৬, তারিখ-২৭ অক্টোবর ২০২৬) দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
​এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারিরা অভিনব পদ্ধতি অবলম্বনের চেষ্টা করলেও তা রুখতে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status