|
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
নতুন সময় প্রতিবেদক
|
![]() অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল সফরকালে প্রতিনিধিদলটি ম্যাককুয়ারি ইউনিভার্সিটির অফিস অব দ্য ভাইস-চ্যান্সেলরের প্রো ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল) অধ্যাপক অ্যান্থনি কাহালান এবং ইউনিভার্সিটি অব সিডনির আন্তর্জাতিক অংশীদারত্ব ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানিয়েল মুইরের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের সফরসঙ্গী ছিলেন অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) দক্ষিণ এশিয়াবিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার ভিক সিং এবং বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের বৃহত্তর দক্ষিণ এশিয়াবিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রতিনিধিদলে আতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এডাস্ট) চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি এবং উচ্চশিক্ষা খাতের সংশ্লিষ্ট অংশীজনেরা রয়েছেন। ২৭ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) ২০২৬-এর আগে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে আন্তর্জাতিক শিক্ষা খাতের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় এবং নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। ড. মো. সবুর খান অস্ট্রেলিয়ার আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আলোচনার বিষয়গুলোকে বাস্তবভিত্তিক অংশীদারত্বে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন, যাতে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অর্থবহ সুফল নিশ্চিত করা যায়। এ সফরের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টেকসই আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
