ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবার তথাগতর ‘নগরের নটী’ টুইট নিয়ে মুখ খুললেন শ্রীলেখা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 9:28 PM

এবার তথাগতর ‘নগরের নটী’ টুইট নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

এবার তথাগতর ‘নগরের নটী’ টুইট নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

টালিউডের অভিনেত্রী-বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে এবং ‘নগরের নটী’ বলে সম্বোধন করা তথাগত রায়ের টুইটের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি বলেন, ওরা (তারকা প্রার্থীরা) জানত গেরুয়া শিবির নারীদের কী চোখে দেখে। তারপরেও গিয়েছিল কোনো বিজেপিতে যোগ দিতে! নিজেদের অপমানের রাস্তা ওরা নিজেরাই তৈরি করেছে। কাউকে কিচ্ছু বলার নেই।

এর আগে তথাগত রায়ের টুইটের বিরুদ্ধে কড়া জবাব দেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। মএই প্রসঙ্গে তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও এগিয়ে এলেন নুসরাত।

তিনি বলেন, আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিৎ, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।

এর আগে টুইটারে তথাগত রায় লেখেন, ‘পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীরা ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

তথাগত এমন ‘ভাষা’ ব্যবহার নিয়ে এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন। তবে আগে বিরোধীদের সমালোচনা করলেও এবার তিনি নিজের দলের প্রার্থীদের দিকেই আঙুল তুললেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status