ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 10:22 AM

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে অনেক কিছু অনুমান করলেও পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান।

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে গত সোমবার বিকেলে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন কলম্বিয়ান এই পপ সম্রাজ্ঞী। ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে হুট করেই ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর। ঠিক তখনই তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি নেটকুঁড়ে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে।

সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status