মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 June, 2026, 10:36 AM
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন, তবে খুবই স্বল্প পরিসরে। টেলিভিশন জগতে এতটাই ব্যস্ত ছিলেন, মূলধারার সিনেমায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি তার।
এখন যদিও কোনো পর্দাতে সরব নন অভিনেত্রী; অভিনয় থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু তার জনপ্রিয়তা-ফেইম এখনও বিদ্যমান, দর্শকেরা ভোলেননি নন্দিত এই অভিনেত্রীকে। জানা গেছে, বর্তমানে তিনি নিজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারী কল্যাণে একজন উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন সুমাইয়া শিমু।
সম্প্রতি রুম্মান রশীদ খানের পডকাস্টে যোগ দিয়েছিলেন শিমু। সেখানে মাতৃত্বের যাত্রা, চ্যালেঞ্জ ও টুইন সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন শিমু।
প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে শিমু বলেন, মাতৃত্বের স্ট্রাগল কেমন, সেটা আমার কল্পনার বাইরে ছিল। যারা নতুন মা হন, তারা আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন। বাচ্চা হওয়ার আগেও আমার খুব ভয় কাজ করত কী হবে, না হবে। সারাক্ষণ একটা দুশ্চিন্তা ছিল।