ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফ্রান্সের প্রধানমন্ত্রীকে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের প্রতিবাদ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 11:22 PM

ফ্রান্সের প্রধানমন্ত্রীকে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের প্রতিবাদ

ফ্রান্সের প্রধানমন্ত্রীকে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের প্রতিবাদ

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সের কাছে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের বিভিন্ন বিধিনিষেধের প্রতিবাদ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তাদের দাবি, লকডাউনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই সরকার যেসব ক্ষেত্রগুলোকে বিধিনিষেধের আওতামুক্ত বলে ঘোষণা করেছে, তার মধ্যে অন্তর্বাস বিক্রি ব্যবসাকেও অন্তর্ভুক্ত করতে হবে।

জানা যায়, ‘চিকি অ্যাকশন’ নামে একটি গ্রুপ অভিনব পদ্ধতিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। গ্রুপটির নিজস্ব ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আগে অন্তর্বাসের ছবি ও চিঠিগুলো পোস্ট করা হয়েছে।

এক দোকান মালিক দুটি অন্তর্বাস পাঠিয়েছেন এবং যার মধ্যে লিখে দিয়েছেন, ‘আমি প্রয়োজনীয়।’

আরও পড়ুন : যেখানে প্রতি মিনিটে একাধিক মানুষের মৃত্যু হয়

একটি চিঠিতে গ্রুপটি তাদের দাবির পক্ষে লিখেছে, ‘এই চিঠির সঙ্গে আপনি একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন, যা আপনার সরকার অপ্রয়োজনীয় বলে বিবেচনা করেছে: অন্তর্বাস। এটি কি স্বাস্থ্যবিধি এবং সুরক্ষার প্রশ্ন নয়?’

তারা আরও লিখেছে, ‘ফুলবিক্রেতা, বই বিক্রেতা হেয়ারড্রেসার এমনকি রেকর্ড স্টোরকে ফ্রান্সের প্রয়োজনীয় ব্যবসা হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে অন্তর্বাসের কী দোষ হলো? এগুলো মানুষের কি স্বাস্থ্যবিধি ও সুরক্ষার বিষয় নয়?’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status