ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভারতে ঘুষের বিনিময়ে করোনা হাসপাতালে বেড, গ্রেফতার ২
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 12:04 PM

ভারতে ঘুষের বিনিময়ে করোনা হাসপাতালে বেড, গ্রেফতার ২

ভারতে ঘুষের বিনিময়ে করোনা হাসপাতালে বেড, গ্রেফতার ২

ভারতের বেঙ্গালুরুতে করোনা রোগীদেরকে হাসপাতালের শয্যা দেয়ার বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এছাড়াও এই ঘটনায় আরও কয়েকজনকে জেরা করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস'র।

এক বিজেপি সংসদ সদস্য এই অভিযোগ তোলার পর তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্থ এক টুইটে বলেন, ‘বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) পোর্টালের মাধ্যমে কোভিড রোগীদের হাসপাতালে শয্যা দেয়ার ক্ষেত্রে দুর্নীতির একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরও কয়েকজনকে জেরা করা হচ্ছে।’
এর আগে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করেন- বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত অনেক রোগীর নামে বরাদ্দ শয্যা দেয়া হচ্ছে না। তার বদলে টাকা নিয়ে সেই শয্যা অন্য রোগীদের দেয়া হয়েছে। নিজের অভিযোগের সমর্থনে তিনি কয়েকটি অডিও রেকর্ড পুলিশের কাছে জমা দেন। সেই সব রেকর্ডিংয়ে রোগীর বাড়ির লোকজনের সঙ্গে অভিযুক্তদের কথোপকথন রয়েছে বলে দাবি করেন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী সিএন অশ্বথ নারায়ণ বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status