ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জুতার দোকানে হেরোইন, যুবলীগ নেতা গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 8:35 PM

জুতার দোকানে হেরোইন, যুবলীগ নেতা গ্রেপ্তার

জুতার দোকানে হেরোইন, যুবলীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের একটি জুতার দোকানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে।

শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ) সার্কেল পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সোহেল রানা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

অভিযানের সময় ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটে সিনথিয়া সু স্টোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দুপুর ২টা ৪৫ মিনিটে মো. সোহেল রানাকে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার টাকাসহ আটক করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status