ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সঞ্জীবন প্রকল্প দারিদ্র্য বিমোচনে মাইলফলক হবে: রেঞ্জ কমান্ডার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 June, 2026, 5:23 PM

সঞ্জীবন প্রকল্প দারিদ্র্য বিমোচনে মাইলফলক হবে: রেঞ্জ কমান্ডার

সঞ্জীবন প্রকল্প দারিদ্র্য বিমোচনে মাইলফলক হবে: রেঞ্জ কমান্ডার

আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জ কমান্ডার রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস বুধবার (২৪ জুন) মাগুরা জেলার শালিখা উপজেলার সঞ্জীবন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি প্রকল্পের চলমান কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। 

মতবিনিময় সভায় রেঞ্জ কমান্ডার মহোদয় বলেন, এই সঞ্জীবন প্রকল্প মহাপরিচালক মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনায় প্রণীত। প্রকল্পটি সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে এবং ভবিষ্যতে এটি একটি উন্নয়ন মডেলে পরিণত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য অর্জনে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে।

এ সময় তিনি মহাপরিচালক মহোদয়ের উন্নয়নের রূপরেখা উপস্থাপন করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে রেঞ্জ কমান্ডার মহোদয় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সদর শাখা, মাগুরা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লক্ষ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত। এই ব্যাংককে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” 

তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে তিনি জেলা কার্যালয়ের প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি এবং নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সকল বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status