ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 8:47 PM

প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী!

মাত্র ৩ মাসের বিয়ে করা স্ত্রীকে তারই প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক ব্যক্তি। নিজে দাঁড়িয়ে থেকে চার হাত এক করালেন। ভারতের কানপুরের চকেরি থানার অন্তর্গত সানিগওয়ান গ্রামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে।

গত ৯ ফেব্রুয়ারি সুজিত ওরফে গোলুর বিয়ে হয়েছিল পাশের গ্রাম শ্যাম নগরের মেয়ে শান্তির সঙ্গে। ধুমধাম করে সমস্ত রীতি পালন করেই বিয়ে হয়েছিল দু’জনের। বিয়ের পর স্বামীর ঘরে থাকতে শুরুও করেন শান্তি। কিন্তু রীতি মেনে বিয়ের কয়েক দিন পর বাপের বাড়িতে আসার পর আর স্বামীর কাছে ফিরতে চাননি।

স্ত্রীকে অনেকবার বাড়ি ফিরিয়ে নিতে গিয়েছিলেন সুজিত। কিন্তু শান্তি রাজি হননি। কেন শ্বশুরবাড়ি যেতে চাইছেন না তাও প্রথমে বলতে চাইছিলেন না।

অনেক চেষ্টার পর স্বামীর কাছে মুখ খোলেন শান্তি। জানান তার মনের মানুষের কথা। কীভাবে বাড়ির লোকেরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন তাও স্বামীর কাছে পরিষ্কার করে বলেন তিনি।

সে দিনই প্রথম লখনউয়ের বাসিন্দা রবির কথা স্বামী সুজিতকে বলেন শান্তি। রবি শান্তির প্রেমিক। স্ত্রীর মুখ থেকে এ কথা শোনার পর সুজিত তাদের প্রেমের পরিণতি দেওয়ার মনস্থির করে ফেলেন। শেষমেষ বিয়ে দিয়েই ছাড়েন সুজিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status