ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সাদিক খান আবারও লন্ডনের মেয়র
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 11:25 AM
সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 11:45 AM

সাদিক খান আবারও লন্ডনের মেয়র

সাদিক খান আবারও লন্ডনের মেয়র

ফের লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আরও তিনবছর লন্ডনের সেবা করার সুযোগ দেওয়া আমার জীবনের সেরা সম্মান।’

লেবার পার্টির প্রার্থী হয়ে সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাদিক খান ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে তার দল লেবার পার্টি তুলনামূলক খারাপ ফল করেছে। ১০০ বছরের ইতিহাসে লেবার পার্টি এই প্রথম ডারহাম কাউন্সিল হাতছাড়া করেছে। এছাড়া এই নির্বাচনে লেবার পার্টি ২১টি আসন হারিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ১৪টি আসন বেশি পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status