ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মা-বাবার বিচ্ছেদের সাক্ষী ছিলেন সাড়ে তিন বছরের শহিদ কাপুর!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 11:34 AM

মা-বাবার বিচ্ছেদের সাক্ষী ছিলেন সাড়ে তিন বছরের শহিদ কাপুর!

মা-বাবার বিচ্ছেদের সাক্ষী ছিলেন সাড়ে তিন বছরের শহিদ কাপুর!

প্রথম স্বামী পঙ্কজ কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে মুখ খুললেন নীলিমা আজম। জানালেন, সেই সময় তাদের সন্তান শহিদ কাপুরের বয়স ছিল মাত্র সাড়ে তিন! এই ঘটনা প্রসঙ্গে সম্প্রতি নীলিমা জানান, যদিও তাদের বিচ্ছেদের ঘটনা শহিদের ওপর সেই সময়ে বিরাট কোনও প্রভাব ফেলেনি। কারণ, জন্মের পর থেকে বেশিরভাগ সময়টাই দিল্লিতে নিজের মামার বাড়িতেই থেকে এসেছে ছোট্ট শহিদ। বলিউডে নিজের কেরিয়ার পাকা করার জন্য শহিদের জন্মের আগে থেকেই মুম্বাই থাকা শুরু করেছিলেন পঙ্কজ।

এ প্রসঙ্গে নীলিমা বলেন, ‌‘শহিদের জন্মের বেশ কয়েক মাস আগে থেকেই মুম্বাইয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিলেন পঙ্কজ। সেইসময়ে বলিউডে নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। তাই অন্য কোনও উপায় না থাকায় দিল্লিতেই আমার মায়ের পরিবারের সঙ্গে থাকা শুরু করেছিলাম আমি। শহিদের জন্মও তাই দিল্লিতেই। আমার দৃঢ় বিশ্বাস ছিল পঙ্কজের মধ্যে একটি ভালো অভিনেতা হওয়ার সবরকম মশলা রয়েছে। তাই যতটা সম্ভব ওকে সমর্থন জুগিয়ে গিয়েছিলাম। তাই আমার গর্ভধারণ অবস্থা থেকে শহিদের জন্ম হওয়া পর্যন্ত পুরো ব্যাপারটি সযত্নে দেখভালের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিল আমার পরিবার।
এখানেই না থেমে কোনও রাখঢাক না রেখে নীলিমা আরও জানান যে, শহিদ যেহেতু বরাবরই তার মামার বাড়িতে জন্ম থেকেই ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি তার। কারণ, সেটাই ছিল তার বেড়ে ওঠার জায়গা, তার চেনা জায়গা, তার ঘর। পাশাপাশি যথেষ্ট ছোটও ছিল সে তখন। তবে আলাদা থাকা আর বাবা-মায়ের বিচ্ছেদ এই দুইয়ের মধ্যে তফাৎ তো রয়েছেই।

এ মুহূর্তে শহিদের ঝোলায় রয়েছে ‘জার্সি’ ছবিটি। এই স্পোর্টস ড্রামায় শহিদের সঙ্গে পর্দায় হাজির হবেন পঙ্কজ কাপুরও। অবশ্য এর আগেও এই বাবা-ছেলে জুটিকে দেখা যায় ‘শানদার’ ছবিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status