ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 June, 2021, 7:10 PM

মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হ্যাপী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাজীপুর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ত। পরিবারের দাবি, হ্যাপী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার গাজীপুর মহল্লার হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া হ্যাপী ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে।

হ্যাপীর পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে হ্যাপী ঘরের সিলিং এর সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবার।

ভাণ্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status