ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‘স্বপ্নে ধর্ষণ’ করেছেন তান্ত্রিক, অভিযোগ নিয়ে থানায় নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 June, 2021, 7:13 PM

‘স্বপ্নে ধর্ষণ’ করেছেন তান্ত্রিক, অভিযোগ নিয়ে থানায় নারী

‘স্বপ্নে ধর্ষণ’ করেছেন তান্ত্রিক, অভিযোগ নিয়ে থানায় নারী

এক তান্ত্রিক স্বপ্নে একাধিকবার ধর্ষণ করেছেন-এমন অভিযোগ নিয়ে থানায় গেছেন ভুক্তভোগী নারী। ভারতের বিহারের ওই নারীর অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। শুধু তাই নয়, সেই তান্ত্রিককে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

অভিযোগ সম্পর্কে গান্ধী ময়দানের বাসিন্দা ওই নারী জানান, গত জানুয়ারিতে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তিনি তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদির কাছে আসেন। ওই তান্ত্রিক তাকে একটি মন্ত্র দিয়ে সেটি জপ করতে বলেন। তার দাবি ছিল, তাতেই কাজ হবে। সেরে উঠবে ছেলে। কিন্তু শেষ পর্য‌ন্ত তা হয়নি। মাত্র ১৫ দিনের মধ্যেই মারা যায় ওই ছেলে।

স্থানীয় কুডোয়া থানার পুলিশ কর্মকর্তা অঞ্জনি কুমার বলেন, ‘ওর ছেলের মৃত্যুর পরে নারী ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন কালীবাড়িতে। তিনি ব্যাখ্যা চান, কেন তার ছেলে মারা গেল। অভিযোগ, এরপরই নাকি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন তান্ত্রিক। কিন্তু নারীর দাবি, তার ছেলেই তাকে বাচিয়ে দিয়েছে।’ যদিও সেই সময় তিনি তান্ত্রিকের আচরণ নিয়ে পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি। কাউকেই কিছু জানাননি।

নারীর অভিযোগ, এরপরই শুরু হয় স্বপ্নের মধ্যে তান্ত্রিকের আনাগোনা। পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি বলেন, নিয়মিত স্বপ্নেই এসে তাকে ধর্ষণ করেছেন অভিযুক্ত তান্ত্রিক।

স্বাভাবিকভাবেই এমন অভিযোগ পেয়ে হতভম্ব পুলিশও। তবে তারা অভিযোগটি গ্রহণ করেছে। কেবল অভিযোগ গ্রহণ করাই নয়, পুলিশ ইতিমধ্যে তলবও করেছিল ওই তান্ত্রিককে। অভিযুক্ত চতুর্বেদি জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেনই না। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় এরপর একটি বন্ড লিখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status