ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ছয় শিশুর মৃত্যু ঘটনায় বেলুন বিক্রেতাসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 June, 2021, 7:15 PM

ছয় শিশুর মৃত্যু ঘটনায় বেলুন বিক্রেতাসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

ছয় শিশুর মৃত্যু ঘটনায় বেলুন বিক্রেতাসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যুর মামলায় বেলুন বিক্রেতা আবু সাঈদসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

চার্জশিট দেওয়া অপর আসামি হলেন- হালিম মৃধা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোকাম্মেল হক এ চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার আদালতের রূপনগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত দুই জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটটি পৃথক পৃথক ধারা হওয়ায় মামলাটি বিভাজনের আদেশ দিয়েছেন আদালত। এদিকে মামলাটি সিএমএম বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী বিচারের জন্য সিএমএম মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন।

এদিকে ২০১৯ সালের ৩০ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক বিক্রেতা। সে সময় হঠাৎ করে বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৬ শিশুর মৃত্যু হয়। এরা হলেন- রুবেল, ফারজানা, রমজান, নুপুর, রিয়া মনি ও রিফাত। আবু সাঈদসহ আহত হয় আরো ২০ জন। ওই দিন দিবাগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status