|
বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় মুরুব্বিরা দফায় দফায় বৈঠক করেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মিমাংসা করতে পারেনি এ ঘটনা। জানা গেছে, ধামরাইয়ের শ্রীরামপুরের মোহাম্মদ আলীর ছেলে গার্মেন্টকর্মী সাইদুর রহমানের সঙ্গে পাশের গাংগুটিয়া ইউনিয়নের এক কলেজছাত্রীর প্রায় আড়াই বছর ধরে প্রেমের সর্ম্পক। বিয়ের আশ্বাসে সাইদুর রহমান বিভিন্ন স্থানে নিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে একাধিকবার থাকেন। গত এক সপ্তাহ ধরে সাইদুর রহমানকে বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে। পরে ওই কলেজছাত্রী বিয়ের দাবি নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় সাইদুরের বাড়িতে গিয়ে অবস্থান শুরু করে। ভুক্তভোগী জানান, বিয়ের প্রলোভন দিয়ে সাইদুর তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন তাকে বিয়ে না করলে তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। সাইদুরের মামা বলেন, আমার ভাগ্নে সাইদুরের সঙ্গে সম্পর্ক আছে শুনেছি। তবে বিয়ে করতে রাজি নয় সাইদুর। ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধর্ষণের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
