ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
'মিটিংয়ের নাম করে পরিচালক হুইস্কি খেতে ডাকে'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 6:45 PM
সর্বশেষ আপডেট: Friday, 25 June, 2021, 7:24 PM

'মিটিংয়ের নাম করে পরিচালক হুইস্কি খেতে ডাকে'

'মিটিংয়ের নাম করে পরিচালক হুইস্কি খেতে ডাকে'

কদিন আগেই আলোচনায় এসেছিলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। মা হতে যাচ্ছেন মারিয়া মিম? এমন প্রশ্নে জেরবার হয়েছেন মডেল মিম। বেশ কিছুদিন হলো অভিনেতা সিদ্দিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। সন্তানকে নিয়ে ঢাকায় একাই থাকছেন। অন্তত শোবিজ এমনটাই জানে মারিয়া মিমের সম্পর্কে। এরই মধ্যে মা হতে যাচ্ছেন এমন প্রশ্ন এলো কিভাবে? সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি বেবি বাম্প ছবি পোস্ট করেছেন এই মডেল। এরপর প্রশ্ন শুরু হয়ে যায়। সেটা বিজ্ঞাপনের সে রহস্য খোলাসা হয়েছে। এবার নতুন করে আলোচনায় এলেন মিম।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেশীয় শোবিজে নতুন করে ব্যস্ত হতে শুরু করা মারিয়া মিম। বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ার প্রস্তুত করতে উঠেপড়ে লেগেছেন। প্রস্তুত করছেন নিজেকে। এরই মধ্যে বেশ কিছু পণ্যের মডেল হয়েছেন। নতুন একটি চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন। এরই এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন।

মিমের অভিযোগ, একজন পরিচালক তাকে মিটিংয়ের নামে হুইস্কি খেতে ডাকেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, 'তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এত (!) করার কী আছে?'


ঘটনা সবিস্তারে লিখেছেন মারিয়া মিম। নিজের হ্যান্ডেলে লিখেছেন, 'আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে, মিটিংয়ের নামে বলে হুইস্কি খাবা? ওনার নাকি চরিত্রই এমন- সবার সঙ্গে প্রেম করে বেড়ায়। যা হোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এত (!) করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? তিন-চার লাখ টাকার প্রোজেক্ট করে খুব (!) ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?'

পরে আরেক পোস্টে এই উঠতি মডেল লিখেছেন, এখানে সব সময় রাজনীতির শিকার হতে হয়, যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সব সময়।

২০১২ সালের ২৪ মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয়। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান। মিম বলেন, 'এখন আমার একমাত্র চিন্তা মডেলিং ও অভিনয় ক্যারিয়ার নিয়ে। আমি বেশ কয়েক বছর দেশে থাকব। এই সময়টাতেই বেশ কিছু কাজ করার ইচ্ছা রয়েছে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছা আছে। শিগগির আমার গুলশানের চামেলি ছবির কাজ শুরু হবে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status