ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:52 PM

চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী

চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী

চরভদ্রাসন থানা-এ নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ সফর আলী (আইজিপি ব্যাচ প্রাপ্ত)।

তিনি সম্প্রতি চরভদ্রাসন থানার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবাগত ওসি মোঃ সফর আলী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করা। তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনসাধারণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে চরভদ্রাসন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবেন।

উল্লেখ্য, নবাগত ওসি মোঃ সফর আলী একজন আইজিপি ব্যাচ প্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তাঁর যোগদানের মাধ্যমে চরভদ্রাসন থানার সার্বিক কার্যক্রমে নতুন গতি ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status