ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রাম রাজারহাটের রেশমা যুব উন্নয়নের চাকুরির নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ঢাকায় গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 17 October, 2026, 4:48 PM

কুড়িগ্রাম রাজারহাটের রেশমা যুব উন্নয়নের চাকুরির নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ঢাকায় গ্রেফতার

কুড়িগ্রাম রাজারহাটের রেশমা যুব উন্নয়নের চাকুরির নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ঢাকায় গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে কুড়িগ্রাম রাজারহাটের রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল ১৬ অক্টোবর শুক্রবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৪৩ নম্বর পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা চলাকালে রেশমা আক্তার গোপনে অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা একজন পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে রেশমা আক্তারকে গ্রেফতার দেখিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status