|
আলফাডাঙ্গায় ৪৩টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা
আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে আজ (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আয়োজিত এ সমাবেশে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল সারোয়ার। সমাবেশে পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সতর্ক করে দেন যে, দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সদস্যদের করণীয় ও দায়িত্ব পালনকালে অবলম্বনযোগ্য বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন ও টিআই অর্পনা রানী ঘোষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪৩টি পূজা মণ্ডপের মধ্যে ৬টিকে 'অধিক গুরুত্বপূর্ণ' (ঝুঁকিপূর্ণ) এবং ৩৭টিকে 'গুরুত্বপূর্ণ ও সাধারণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় মোট ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
