ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 October, 2026, 8:23 PM

দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. নিতুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ চেকপোস্ট এলাকায় তাকে আটক করা হয়। আটক মো. নিতুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা থানাধীন জারিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সুমন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঝানজাইল ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে নিতুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। মাদকের অভিযান সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status