হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ : হুইপ দুলু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 October, 2026, 8:20 PM
হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ : হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই পুজো এই যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান আমরা কিন্তু আমাদের মাঝে কোনো বিভেদ, বৈষম্য ছিল না। আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না।
ঈদের সময় আমি দেখেছি আমার বন্ধু মদন, আমার বন্ধু দুলাল পোদ্দার এরা তারপরে আমাদের প্রদীপ আগরওয়াল আমি পুজো হলে ওদের বাড়িতে যেতাম। আবার ঈদ আসলে আমরা একসাথে যেতাম। এইটা ছিল আমাদের একটা উৎসব।
আজকে কেন যেন এই ১৭-১৮ বছর আমাদেরকে আমি আপনাদেরকে সাহায্য বা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো, দেখা করবো এই সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি।
দেখে গেছি আমাদের প্রধানমন্ত্রী বলেছে, উনারা, উনাদের নিরাপত্তা উনারা আমাদেরকে ভোট দিয়েছে, উনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ।
আপনাদের পাহারা আমি নিজেই পাহারা দেবো। কেউ যদি কিছু কয়, কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে, আমাকে টেলিফোন করবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করবো। এবং নাটোর, নলডাঙ্গা এটা আমার নির্বাচনী এলাকা।
আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে কদিন আমি বেঁচে আছি, আমার হিন্দু ভাই বোনেরা বুক উঁচু করে চলবে।
যদি কেউ বাঁকা চোখে তাকায়, কেউ যদি আপনাদের হুমকি-ধামকি দেয়, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজকে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, তাদের বিষ দাঁত এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভেঙে দেবে।তিনি আজ বৃহস্পতিবার আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সরকারি অনুদান নাটোর সদরে ৮২ টি মন্দিরে ছয়শো কেজি করে চাল ও নলডাঙ্গা উপজেলায় ৫৯ মন্দিরে ছয়শো কেজি করে চাল প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সহ নেতা কর্মিরা।