|
অপু বিশ্বাসের সঙ্গে কে এই যুবক, হঠাৎ কেন তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট
নতুন সময় ডেস্ক
|
![]() অপু বিশ্বাসের সঙ্গে কে এই যুবক, হঠাৎ কেন তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই ছবির সঙ্গে দেওয়া তাঁর লেখাটি নজর কেড়েছে। শুভেচ্ছাবার্তার শুরুতে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানান অপু। অপুর মতে, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে। জীবনের পথচলায় শেখানো বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তির সাফল্য কামনা করেছেন অপু। পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’ তাহলে অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা এই যুবক কে? শুভেচ্ছাবার্তায় তাঁর পরিচয় আলাদা করে উল্লেখ করেননি অভিনেত্রী। তবে লেখায় একটা বিষয় স্পষ্ট, তিনি অপুর বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক জীবনে এই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি। অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের মতে, সিঙ্গাপুরপ্রবাসী এই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
