ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তৌরব হোসেন, সোনারগাঁও
প্রকাশ: Thursday, 15 October, 2026, 9:46 PM

সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

"চির উন্নত শির" শ্লোগানে 'দৈনিক খবরের কাগজ' পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সফলতার সাথে তিন বছর শেষে ৪ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়ভাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে সম্পন্ন হয়।

খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্ট বেকারের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে 

সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।  

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক, ইষ্ট ফুট কোম্পানি লিঃ নারায়ণগঞ্জ জেলা  ডিপো টি এম এন্টারপ্রাইজ প্রোঃ মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আমাদের কন্ঠের পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাররম মামুন, ফরিদ হোসেন, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ডালিম হোসাইন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রসংশা করে আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status