ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
নাঙ্গলকোটের আলিয়ারা ট্র্যাজেডি: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 9:20 PM

নাঙ্গলকোটের আলিয়ারা ট্র্যাজেডি: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

নাঙ্গলকোটের আলিয়ারা ট্র্যাজেডি: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে সংঘটিত সহিংসতায় গত এক বছরে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ৫০টি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব সহিংসতার ঘটনায় একাধিক হত্যা মামলা হয়েছে। দীর্ঘদিনের বিরোধ  নিরসন কল্পে এবং লুটপাট ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের প্রতিনিধি দল।

গতকাল মঙ্গলবার  (১৩অক্টোবর) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে এ পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শন ও তদন্ত দলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল হাসান ও স্থানীয় মসজিদের খতিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় প্রতিনিধি দল সহিংসতায় নিহত ব্যাক্তিদের কবর যিয়ারত করেন।

পরিদর্শনকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে এ তদন্ত কার্যক্রম ও পরিদর্শন পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিদর্শন ও তদন্ত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী ফয়সাল।

দীর্ঘদিনের এই বিরোধের জেরে প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং বসতবাড়িতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status