ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
টঙ্গীতে গভীর রাতে আগুনের লেলিহান শিখা, পুড়ে ছাই ৯ দোকান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 October, 2026, 4:43 PM

টঙ্গীতে গভীর রাতে আগুনের লেলিহান শিখা, পুড়ে ছাই ৯ দোকান

টঙ্গীতে গভীর রাতে আগুনের লেলিহান শিখা, পুড়ে ছাই ৯ দোকান

গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার প্রেসক্লাব মার্কেটের নয়টি দোকান। এতে দোকানগুলোর মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক দোকান আগুনে পুড়ে যায়। আগুনের শিখা দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status