ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
নরসিংদীতে আইনজীবীর বাড়ির কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করায় পুলিশের কর্তৃক চাঁদাবাজ রাজু গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 October, 2026, 6:42 PM

নরসিংদীতে আইনজীবীর বাড়ির কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করায় পুলিশের কর্তৃক চাঁদাবাজ রাজু গ্রেফতার

নরসিংদীতে আইনজীবীর বাড়ির কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করায় পুলিশের কর্তৃক চাঁদাবাজ রাজু গ্রেফতার

নরসিংদীর জজকোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদের ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণ কালে নরসিংদীর রাজু নামে এক  চাঁদা বাজ ,চাঁদা দাবি করে বাড়ির কাজে বাধা দেওয়ার অভিযোগে নরসিংদী থানা পুলিশ ঐ চাঁদাবাজ রাজুকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরনে প্রকাশ, নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আল মাসুদ বিগত ৫/৯/২৪ ইং তারিখে ১০৯৬৭ নং সাফকবলা  দলিল মূলে নরসিংদীর ঘোড়াদিয়া মৌজার  দাসপাড়াতে সাড়ে ৩ শতাংশ জমি নগদ টাকা দিয়ে সোহরাব হোসেনের কাছ থেকে ক্রয় করেন। জমি ক্রয় করার পর থেকে আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ তার নিজ নামে নাম জারি করে বাড়ির চারপাশে সীমানা বাউন্ডারি করে ভোকদখল করে আসতেছেন।

সেই ধারাবাহিকতায় বিগত ৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ তার উক্ত বাড়িতে কাজ করার সময় নরসিংদী দাসপাড়ার ভূমিদস্যু ,মাদক ব্যবসায়ী , রাজু নামে চাঁদাবাজ দা, ছুরি ,শাবল ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে, সাজু ,আতিক, সাগর, রিয়াজ ও ভান্ডারী কে নিয়ে কাজে বাধা সৃষ্টি করে  এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে ঐ আইনজীবীকে বাড়ির কাজ করতে দিবে না মর্মে হুমকি প্রদর্শন করেন চাঁদাবাজ রাজগং। 

এ ঘটনার পর আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর। থানা ও ডিবি পুলিশ চাঁদাবাজ রাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর আব্দুল্লাহ আল মাসুদ নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিগত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদাবাজ  রাজু সহ ৬  জনের বিরুদ্ধে বাড়ির কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করলে, বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন মহোদয় আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করেন।

জানা গেছে চাঁদাবাজ রাজুর বিরুদ্ধে  নরসিংদী মডেল থানায় তিনটি মাদক মামলা, যাহার নম্বর ১/ ২৯( ৫)১৯ ইং, ২/ ৪৯(৬) ১৯ ইং, ৩/ ৩১(৬)২২ ইং ও ২ টি  চাঁদাবাজি মামলা, যার মামলা নং ৪/ ৯(৭)১৬ ও  ৫/ ৩৭(৭) ১৩ ইং এবং শিবপুর থানায় একটি অস্ত্র মামলা ও আরেকটি ডাকাতি মামলা রয়েছে। যার মামা নং ৬/ ১৯(৩) ১০ ইং,ও ১৮( ৩)১০ ইং। তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status