ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
গুইমারায় হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটি হস্তান্তর
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
প্রকাশ: Saturday, 17 October, 2026, 6:44 PM

গুইমারায় হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটি হস্তান্তর

গুইমারায় হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটি হস্তান্তর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত এ কমিটি হস্তান্তর করা হয়।

কমিটিতে মো. ছাত্তার মিয়াকে সভাপতি, মো. মোতালেব হোসেনকে সহসভাপতি, মো. নুর নবীকে সাধারণ সম্পাদক, মো. ইব্রাহিমকে যুগ্ম সম্পাদক এবং মো. ইউনুসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মোট ৫১ সদস্য নিয়ে কমিটিটি গঠন করা হয়।

হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নবী হোসেন, এস এম মিলন, মো. আওলাদ হোসেন বাদল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সওদাগর।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম, সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status