ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পরকীয়া সন্দেহে স্ত্রীকে শিকলে বেঁধে ঘরবন্দী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 6:04 PM

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শিকলে বেঁধে ঘরবন্দী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শিকলে বেঁধে ঘরবন্দী

বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রীর পায় শিকল দিয়ে বেঁধে রেখে তিন মাস নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায়।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে জেলার লালগড় গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে হোলির পর থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার স্বামী। এরপর অভিযান চালানো হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ। তবে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

চল্লিশ বছর বয়সী ওই গৃহবধূর অভিযোগ, বৃদ্ধা মার কাজে সাহায্য করার জন্য প্রায়ই হিংলাটে যেতেন তিনি। সেখানে তার স্বামী প্রায়ই মত্ত অবস্থায় আসতেন। বাবার বাড়ির লোকদের সামনেই তাকে মারধর করতেন। স্বামীর সন্দেহ ছিল তার কোনো পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে মারধর আরও বাড়তে থাকে।

ওই গৃহবধূ পুলিশকে আরও জানিয়েছে, মারধরের পর একদিন তার শ্বশুরবাড়ির লোকরা তাকে নিয়ে যান। একটি ঘরে ঢুকিয়ে প্রায় ৩০ কেজি ওজনের একটি শিকলে বেঁধে বন্দী করেন তাকে। সেখানে তিন মাস রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status