ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 1:03 PM

দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার

দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার

দেশে নবজাতকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এই তথ্য উঠে এসছে।

দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ নবজাতকের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩২ শিশুর। এর মধ্যে ছেলে শিশু ২১ ও মেয়ে শিশু ১১।
এছাড়া, আক্রান্তদের মধ্যে ২০ শিশুই ঢাকার বাইরের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায়; হাসপাতাল ছেড়েছে, ১৪ শিশু। মৃত্যু হয়েছে ৪ নবজাতকের।

দেশে করোনায় শনাক্তের হার বাড়ছে শিশুদের। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেও আক্রান্ত হচ্ছে নবজাতকরা। গেলে বছর ৫ মাসের তথ্য নিয়ে ঢাকা শিশু হাসপাতালের গবেষণাতেই শনাক্তের হার মিলেছে ২ শতাংশ।

গবেষকরা বলছেন, এখন এই হার আরও বেশি। তাদের মতে, স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ তাদের।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমেই এই সংক্রমণ।

গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে।

এমন পরিস্থিতিতে নবজাতকদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status