ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শেখ সেকেন্দার আলী
প্রকাশ: Saturday, 27 June, 2026, 8:37 PM

পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে এবং জীবননাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কাশিমনগর বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

কাশিমনগর বাজার কমিটির সভাপতি মাওলানা আবু মুসা-র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এম. বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ব্যবসায়ী গাজী মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, নিহতের মেয়ে তাসমীরা খাতুন, নিহতের পুত্র রিফাত ইসলাম, বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় মানুষ।

নিহতের মেয়ে তাসমীরা খাতুন জানান, তাদের পিতা এনামুল গাজী ২০২১ সালে মৃত্যুবরণ করেন। এরপর ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তাদের মা রাশিদা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাইকগাছা থানায় চাচাসহ অজ্ঞাত আরও ১/২ জনকে আসামি করে হত্যা মামলা নং-৭ দায়ের করেন। ঘটনার দিনই এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ চাচাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে গত ২১ এপ্রিল জামিনে মুক্ত হয়ে মায়ের হত্যাকারী মহিদুল গাজী (পিতা: মৃত এছেম গাজী) মামলা তুলে নেওয়ার জন্য তাকে, তার বোন এবং মামলার অন্যান্য সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে গত ১১ জুন পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি নং-৫৪০ দায়ের করা হয়।

নিহতের পুত্র রিফাত ইসলাম জানান, হত্যাকারী মহিদুল গাজী তাকে প্রধান আসামি করে মামলার সাক্ষী ও স্বজনসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর-৪০৪/২৬ নম্বর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, মায়ের হত্যার বিচার চাইতে গিয়ে সন্তানসহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি মামলা প্রত্যাহার না করলে অসহায় দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। মানববন্ধন শেষে এলাকাবাসী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status