|
কেনা জমিতে মরদেহ সৎকার করে দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() কেনা জমিতে মরদেহ সৎকার করে দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সম্মেলনকক্ষে জমির মালিক ও গ্রামবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মালিক বারকাত আলী। লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, উপজেলার উমরাডাঙ্গী পদমপুর এলাকার ৭৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিভিন্ন দলিলের মাধ্যমে জমিটি কিনে তিনি ভোগদখল করে আসছেন। ২০১৩ সালে জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে তিনি ও অন্য ওয়ারিশেরা ঠাকুরগাঁওয়ের আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। তাঁর দাবি, ২০১৪ সালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, ৭৫ শতক জমির মধ্যে ১৫ শতক শ্মশানের জন্য, ২৫ শতক দ্বিতীয় পক্ষের ভোগদখলের জন্য এবং বাকি ৩৫ শতক তাঁদের দখলে থাকার কথা ছিল।কিন্তু এতে শর্ত ছিলো জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ ও জমির আকৃতি পরিবর্তন না করার। এবং আপসনামায় আদালতের মামলার চূড়ান্ত রায় যার পক্ষে যাবে, তাঁকে জমি ছেড়ে দেওয়ার শর্তও ছিল। বারকাত আলী আরও বলেন, ২০১৮ সালে মামলায় ডিক্রি পাওয়ার পর আদালতের মাধ্যমে ৩৭ শতক জমির দখল পেলেও স্থাপনা থাকায় বাকি জমি বুঝে পাননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থাপনার ভিত্তি সরিয়ে ওই জমির দখল নেন বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, চলতি বছরের জুলাইয়ে জমির দখল নিয়ে আবারও বিরোধ দেখা দেয়। এ সময় তাঁর ছেলে মোকসেদুল ও ভাতিজা সাহেবের ওপর হামলা করে স্থানীয় হিন্দুরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দেয় বলে জানান তিনি। এর ফলে উক্ত জমিতে চাষাবাদ না করার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ভুক্তভোগী মালিকরা। সংবাদ সম্মেলনে মরিয়ম, সুবিরুন, তারাফুন ও লতিফুনসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
