ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধার নিশীথ এখন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 2:43 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 July, 2021, 3:23 PM

গাইবান্ধার নিশীথ এখন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধার নিশীথ এখন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো বড় চেয়ারটি এখন নিশীথ প্রামাণিকের। একইসঙ্গে তিনি মোদির মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। মাত্র ৩৫ বছর বয়সেই ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রের এত বড় পদ পেয়েছেন তিনি। এদিকে নিশীথের এই অর্জনে গর্বিত বাংলাদেশের উত্তর জনপদের জেলা গাইবান্ধার মানুষ। জেলার অনেকেই দাবি করছেন, নিশীথ ‘গাইবান্ধার সন্তান’।


ভারতের তরুণ এই রাজনীতিককে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন জেলার রাজনীতিক, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


শুক্রবার (৯ জুলাই) গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে নিশিথকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন।


অন্যদিকে মন্ত্রী হবার পর থেকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থা নিশীথ প্রমানিকের বেশ কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেসব ছবির নিচে তাকে ‘গাইবান্ধার সন্তান’ উল্লেখ করে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।


বিভিন্ন সূত্র জানায়, নিশীথ প্রামাণিকের পৈতৃক বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তার বাবা বিধুভূষণ প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমান। ১৯৮৬ সালে ভারতেই জন্ম নিশীথের। তারা বর্তমানে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি গ্রামে বসবাস করেন। বুধবার (৭ জুলাই) পশ্চিমবাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণকারী ৪ মন্ত্রীর মধ্যে সর্বকনিষ্ঠ নিশীথ প্রামাণিক।


এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, বুধবারের রদবদলের পর মোদি মন্ত্রিসভার গড় বয়স, ভারতের ইতিহাসে সবথেকে কম হবে। অগ্রাধিকার দেওয়া হবে কমবয়সীদের। আর সেই নীতি মেনেই মন্ত্রী হিসেবে শপথ নেন নিশীথ প্রামাণিক। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিশীথ প্রামাণিক কোচবিহার জেলা থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন, একইসঙ্গে দেশটির ইতিহাসে প্রথম রাজবংশী কেন্দ্রীয় মন্ত্রীও তিনি। তাই বিভিন্ন সংবাদমাধ্যম বলছে কোচবিহার জেলা ও রাজবংশী সম্প্রদায়কে ভারতের মানচিত্রে তুলে ধরার কৃতিত্বও দিতে হবে নিশীথ প্রামাণিককেই।


নিশীথ প্রামাণিকের রাজনীতিতে অভিষেক তৃণমূল কংগ্রেসের হাত ধরে। তারপর ২০১৯ সালের মার্চে দল বদলে চলে যান বিজেপিতে। তার হাত ধরেই উদয়ন গুহর দীনহাটা দূর্গ ছিনিয়ে নেয় বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক নিজে এই আসন থেকে মাত্র ৫৭ ভোটে জয় পেলেও, ২০১৯ এর লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় তিনি ৫৪,২৩১ ভোটে জয় পেয়েছিলেন। আর সেই সময় থেকেই কোচবিহারের যুবক নিশীথের উত্থান শুরু। ২০২১-এ উত্তরবঙ্গে বিজেপি তাদের দূর্গ পুরোপুরি রক্ষা করতে না পারলেও কোচবিহারে বিজেপি ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status