|
কুষ্টিয়ায় পাওনা টাকার জেরে বন্ধুর হাতে যুবক খুন
মোঃ নুরুল ইসলাম সুরুজ, কুষ্টিয়া
|
![]() কুষ্টিয়ায় পাওনা টাকার জেরে বন্ধুর হাতে যুবক খুন স্থানীয় সূত্রে জানা যায় তৌকির মালিথার সাথে ঘনিষ্ট বন্ধুত্ব ছিল বিপ্লবের সাথে। এ সম্পর্কে কেন্দ্র টাকা পয়সা লেন দেন শুরূ হয় বেশ কিছুদিন ধরে এবং কিছুদিন অতিবাহিত হওয়ার পরে টাকা পয়সাকে কেন্দ্র করে বিপ্লবের সাথে তৌকির কথাকাটা শুরু হয়। এরই এক পর্যায়ে কয়া ব্রীজ ঘাট এলাকায় বিপ্লব ছুরি বের করে তৌকিরকে এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে, এতে ঘটনাস্থলে তৌকির মালিথা মারা যায়। পরে স্থানীয়রা কুমারখালী থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে নারীসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন একই এলাকার আজবার আলীর ছেলে বিপ্লব ও তার বোন জোতিৎ খাতুন। মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন তাজা সংবাদকে এবং তিনি জানান তৌকির মালিথা হত্যার কয়েক ঘন্টার মধ্যে তারা দুইজনকে আটক করেছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
