মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে ইনিংসের ৩০ ওভারে চার মেরে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৪তম শতক।
মাইলফলক গড়তে তুলতে আটটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন দেশ সেরা এই ওপেনার।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় টাইগাররা। ৪৯.৩ বলে ২৯৮ রানে অল আউট হয় স্বাগতিকরা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস। ৩৭ বলে ৩২ রান করে বিদায় নেন লিটন। তামিমের সঙ্গে যোগ দিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৪২ বলে ৩০ রান করে ফিরে যান সাকিব।
৩১ ওভার পর ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯২ রান। ১৭ বলে ১০ রান করেছেন মোহাম্মদ মিঠুন। ৯১ বলে ১০৭ রান তুলেছেন তামিম।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।