ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভারতে পাচারের ৬ বছর পর দেশে ফিরলেন তারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:05 PM

ভারতে পাচারের ৬ বছর পর দেশে ফিরলেন তারা

ভারতে পাচারের ৬ বছর পর দেশে ফিরলেন তারা

ভারতে পাচারের শিকার দুই নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পাচার হওয়ার ছয় বছর পর দেশে ফিরলেন তারা।

ফেরত আসা নারীদের একজন হলেন- যশোরের  অভয়নগর উপজেলার বাসিন্দা। অপরজন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে ভুক্তভোগীদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা এবিএম মুহিত জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ওই নারীরা ছয় বছর আগে ভারতে যান। সে সময় পাচারকারীরা তাকে ভাল কাজ না দিয়ে বোম্বাই শহরে ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করে।

খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে বোম্বাই রিমান্ড গায়ঘাট পাটনার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করা হবে বলেও জানান এবিএম মুহিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status