ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কাদের মির্জার উপহারের গরু-ছাগল ফেরত পাঠাল পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:06 PM

কাদের মির্জার উপহারের গরু-ছাগল ফেরত পাঠাল পুলিশ

কাদের মির্জার উপহারের গরু-ছাগল ফেরত পাঠাল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পাঠানো একটি গরু ও দুটি ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে পশুগুলো ফেরত দেওয়া হয়।

জানা গেছে, আবদুল কাদের মির্জা গতকাল সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানায় উপহার হিসেবে তিনটি পশু পাঠান। সেগুলো রাতে থানা চত্বরেই ছিল। এর মধ্যে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন থানার পুলিশ সদস্যদের জন্য কোরবানির পশুর ব্যবস্থা করেন। পরে কাদের মির্জার পাঠানো পশু তিনটি আজ মঙ্গলবার ফেরত পাঠানো হয়।

কোরবানির পশু ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, ‘গতকাল দুপুরে কাদের মির্জা কোরবানির পশু পাঠিয়েছেন, যা আজ সকালে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এসপি স্যারের ব্যবস্থাপনায় কোরবানি দেব। এখানে অন্য কোনো বিষয় নেই।’

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status