ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
গরুর ভুঁড়ি পরিষ্কারের সবচেয়ে সহজ দুই উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:30 PM

গরুর ভুঁড়ি পরিষ্কারের সবচেয়ে সহজ দুই উপায়

গরুর ভুঁড়ি পরিষ্কারের সবচেয়ে সহজ দুই উপায়

চলেই এলো কোরবানির ঈদ। উৎসব মুখর হয়ে উঠছে আমাদের চারপাশ। কোরবানির ইদ হলো ত্যাগ ও মহিমার ঈদ। এই সময়ে আনন্দের পাশাপাশি প্রচুর খাটা-খাটুনি চলে। বিশেষ করে কোরবানির পর ঝক্কির কাজ হলো গরুর ভুঁড়ি পরিষ্কার করা।

গরুর ভুঁড়ি খেতে সুস্বাদু হলেও পরিষ্কার করাটা বেশ ঝামেলা ও সময়ের কাজ। তাই বলে তো আর ভুঁড়ি খাওয়া বাদ পড়ে যাবে না! ভুঁড়িতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকায় খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। চলুন গরুর ভুঁড়ি পরিষ্কারের সহজ দুই উপায় জেনে নিই-

উপায়- ১

প্রথমেেএকটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ভুঁড়ি ছোট টুকরা করে কেটে ধুয়ে ঘষে পরিষ্কার করুন। পানি ফুটে উঠলে খানিকটা আলাদা একটি পাত্রে নিয়ে ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে দিন। ১২ থেকে ১৩ সেকেন্ড রেখে সঙ্গে সঙ্গে তুলে নিন। একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন।

এরপর একটু ঠান্ডা হলে চামচ সরিয়ে হাত দিয়ে ধরে আঁচড়ে তুলুন কালো ময়লা। ভুঁড়ির যে অংশ খাঁজকাটা থাকে, সেই অংশ আরও কয়েক সেকেন্ড বেশি ভেজাবেন গরম পানিতে। চামচের বদলে স্টিলের গ্লাস দিয়ে ওঠাতে পারেন ময়লা। তবে ১৩ থেকে ১৭ সেকেন্ডের বেশি গরম পানিতে রাখবেন না ভুঁড়ি। এতে ময়লা আরও আটকে যেতে পারে।  

ভালো করে পরিষ্কার করার পর কলের পানি দিয়ে ধুয়ে নিন ভুঁড়ি। একটা একটা টুকরা নিয়ে ধোবেন। ভুঁড়ি সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি নিন পর্যাপ্ত পরিমাণে। এমনভাবে পানি নেবেন যেন ভুঁড়ি ডুবে থাকে পুরোপুরি। ১ থেকে দেড় চা চামচ হলুদ দিয়ে দিন পানিতে। চুলার আঁচ বাড়িয়ে সিদ্ধ করুন ভুঁড়ি।

উপায়- ২

প্রথমে ধারালো ছুরির সাহায্যে ভুড়ি দুই ভাগ করে ভেতরের সব ময়লা বের করে নিন। এরপর গরম পানি দিয়ে এর ভেতরের অংশ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ভুড়িটি বড় বড় কয়েক টুকরায় কেটে নিন।

বালতিতে পানি নিয়ে তাতে শুকনো চুন মিশিয়ে নিন। এবার টুকরো করা ভুড়িগুলো এর মধ্যে ৪০/৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। খেয়াল রাখবেন যেন পুরোপুরি ডুবে থাকে। এরপর তুলে ছুরি বা চামচের সাহায্যে ভালোভাবে চেঁছে নিন। এতে করে খুব সহজে ভুড়ির কালো অংশটুকু দূর হয়ে যাবে। যদি এতেও ময়লা না যায় তবে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখতে হবে।

একটি বড় পাতিলে পানি ফুটিয়ে তাতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন। এতে ভুড়ির টুকরোগুলো দিয়ে ১০/১৫ মিনিট সেদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার ফলে ভুড়িতে থাকা দুর্গন্ধ অনেকটা চলে যাবে।

গরম থাকা অবস্থাতেই ভুড়ির টুকরোগুলো আবার ছুরি বা চামচের সাহায্যে চেঁছে নিতে হবে। গরম থাকতে থাকতে করলে ভুড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো সহজেই উঠে যাবে। পরিষ্কার করা শেষে ভুড়িগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলুন। এবার জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status