ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে যে হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:24 PM

রাজধানীতে যে হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ

রাজধানীতে যে হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজধানীতে ডেডিকেটেড ছয়টি হাসপাতালের কোনোটিতে এখন আইসিইউ শয্যা খালি নেই।

সেখানে বলা হয়েছে, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ বেড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বেড এখন করোনা রোগীতে ভর্তি।

এদিকে, ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে কোনো আইসিইউ বেড নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে তিনটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে ২২টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ রাজধানী ঢাকার ১৬টি হাসপাতালের মধ্যে আইসিইউ নেই এমন তিন হাসপাতালের তথ্য বাদ দিয়ে বাকি ১৩টি হাসপাতালের ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৪৮টি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status