ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ধর্ষণের পর কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:23 PM

ধর্ষণের পর কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৩

ধর্ষণের পর কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর নরসিংদী জেলার কোম্পানি কমান্ডার (সিপিএসসি) ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান। এর আগে সোমবার (১৯ জুলাই ) উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মৃত জাহের আলীর পুত্র সিরাজ মিয়া (৫৮), একই গ্রামের ফজলু মেম্বারের পুত্র শাহ আলম (৪০) এবং মধ্যনগর গ্রামের আবদুল জব্বার ফরাজীর পুত্র রফিকুল ইসলাম ফরাজী।

গত ২৭ জুন দিবাগত রাতে কাচারিকান্দি গ্রামে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অগ্নি-সংযোগের সময় ১৭ বছর বয়সের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ এর একটি চৌকস দল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পান্থশালা ফেরিঘাট এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৭২০ টাকা ও ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর নরসিংদী জেলার কোম্পানি কমান্ডার (সিপিএসসি) ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, তারা সক্রিয়ভাবে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের নামে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তাদের রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status