ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পপি কোথায়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 10:58 PM

পপি কোথায়?

পপি কোথায়?

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা পপি। প্রথম লকডাউনের পর  করোনায় আক্রান্ত হন এই চিত্রনায়িকা।

পরবর্তীতে সুস্থ হয়ে রাজু আলীম ও মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরও কিছু ছবির কাজ  করার পরিকল্পনার কথা জানান তিনি।

কিন্তু সেই ঘোষণা আর বাস্তবায়ন করেননি এই চিত্রনায়িকা।  এই অবস্থায় কিছুদিন চলার পর ২০২১ সালের শুরু থেকেই মিডিয়া সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জনের উদয় হয়।

তার সঙ্গে যাদের সব সময় যোগাযোগ হয়, তারাও পপি এই অন্তরালে থাকা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। সবার একই মন্তব্য, পপি কেন আঁড়ালে চলে গেলেন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন।

তার বরের সঙ্গে সংসার জীবনও শুরু করেছেন। তবে পপির এই নীরবতা কবে ভাঙ্গবে তা নিয়ে পপি ঘনিষ্ঠরা বলছেন অন্য কথা। তারা বলছেন সংসার জীবন আরেকটু গুছিয়ে নিয়েই সবাইকে সুখবরটি দেবেন এই চিত্রনায়িকা।

আবার কেউ কেউ বলছেন পপি সম্ভবত সন্তান সম্ভবা। মা হওয়ার পর বিয়ের সুসংবাদটিও এক সঙ্গেই প্রকাশ করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। তবে বিয়ে, মা হওয়ার মতো সুন্দর একটি বিষয়কে পপি কেন লুকিয়ে রাখতে চাইছেন কেন, এটা নিয়ে তার ঘনিষ্ঠরাও বিব্রত।

তবে সব রহস্যের জাল ভেদ করে পপিকেই উপস্থাপন করতে হবে এই আড়াল হওয়ার বিষয়টি। এদিকে তার চুক্তিবদ্ধ হওয়া অসমাপ্ত সিনেমাগুলোর নির্মাণ কাজ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সেই সব ছবির পরিচালকদের সঙ্গেও যোগাযোগ করছেন এই অভিনেত্রী।

সব কিছু মিলে এক হযবরল অবস্থার সৃষ্টি করেছেন এই চিত্রনায়িকা। পপির বিষয় নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পপির অবস্থান জানার চেষ্টা করা হলে তারাও কোনো কথা বলতে রাজী হচ্ছেন না।

পপির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির মুক্তির আগে প্রচার প্রচারণায় থাকার কথা ছিল তার। কিন্তু ছবির পরিচালক সাদেক সিদ্দিকীও তার খোঁজ পাচ্ছেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ছবির প্রচারণায় পপির যুক্ত থাকার কথা ছিল। কিন্তু আমার সঙ্গেও যোগাযোগ করছে না সে। হয়ত তাকে বাদ দিয়েই অন্যদের নিয়ে প্রচারণা চালাতে হবে। তবে পপির এই আচরণে আমি খুবই বিব্রত বোধ করছি।

এই পরিচালকের মতো অন্যদের অভিযোগও একই। কেউ কেউ বলছেন, পপি হয়ত আর মিডিয়ায় ফিরবেন না। তাই সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। জনপ্রিয় এই চিত্রনায়িকার সার্বিক অবস্থা জানতে কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন পপি ঘনিষ্ঠরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status