ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শিল্পার স্বামীর পর্ন ভিডিও তৈরি নিয়ে আরও গুরুতর তথ্য জানাল পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 10:52 PM

শিল্পার স্বামীর পর্ন ভিডিও তৈরি নিয়ে আরও গুরুতর তথ্য জানাল পুলিশ

শিল্পার স্বামীর পর্ন ভিডিও তৈরি নিয়ে আরও গুরুতর তথ্য জানাল পুলিশ

সুনির্দিষ্ট প্রমাণসহ পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। এবার আরও গুরুতর তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। বলা হয়েছে, লকডাউনের সময় শ্যালক প্রদীপ বক্সীর কোম্পানি কেনরিন লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে রাজ নীল ছবির ব্যবসা শুরু করেন কুন্দ্রা।

এর আগে, সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। যে মামলায় ইতিমধ্যে পুলিশের জালে ৯ জন ধরা পড়েছেন। মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার মিলিন্দ ভারাম্বে জানিয়েছেন, রাজ মুম্বাইয়ে নিজের অফিসে বসে নীল ছবির ব্যবসা করতেন। তারপর ইউকে-তে ক্লিপ পাঠাতেন প্রদীপের কাছে। ‘হটস্পট’ নামের একটি অ্যাপ তৈরি করেছিলেন দু’জনে। সেখানে আপলোড করা হত ভিডিও। প্রদীপকে উইট্রান্সফারে ভিডিও পাঠাতেন রাজ। এ সব কিছুর যথাযথ তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে।

এখানেই থেমে নেই বিষয়টি। পুলিশ আরও জানিয়েছে, নীল ছবি তৈরি করে দিনে ২-৩ লাখ রুপি রোজগার ছিল রাজ কুন্দ্রার। পরবর্তী সময়ে মূল্য বেড়ে হয় ৬-৮ লাখ। টাকাপয়সার লেনদেনের তথ্যও নাকি আছে পুলিশের কাছে। রাজের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেঁটে ৭.৫ কোটি রুপির হদিশ মিলেছে, যা তাকে দোষী সাব্যস্ত করা জন্য যথেষ্ট বলে মনে করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status