|
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকার বাতাস আজ কতটা দূষিত? বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকার স্কোর ছিল ১১৫। এ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল নবম। বায়ুদূষণ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ থেকে ছড়িয়ে পড়া ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের প্রধান কারণ। তাদের মতে, সাময়িক অভিযান নয়, বরং দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই স্থায়ীভাবে বায়ুর মান উন্নত করা সম্ভব। এদিকে, একই সূচকে ১৭১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর যথাক্রমে ১৬৭ স্কোর নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৭ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা এবং ১৫৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে শীর্ষ পাঁচে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, সূচক ৩০১ অতিক্রম করলে সেটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। এ অবস্থায় পুরো নগরবাসীর জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
