ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৪ লক্ষ বছরের প্রাচীন গুহা আবিষ্কার: প্রাগৈতিহাসিক মানব সমাজ নিয়ে নতুন আলোড়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 12:10 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 June, 2026, 12:14 PM

৪ লক্ষ বছরের প্রাচীন গুহা আবিষ্কার: প্রাগৈতিহাসিক মানব সমাজ নিয়ে নতুন আলোড়ন

৪ লক্ষ বছরের প্রাচীন গুহা আবিষ্কার: প্রাগৈতিহাসিক মানব সমাজ নিয়ে নতুন আলোড়ন

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ফুরেইদিস শহরের উপকণ্ঠে প্রায় ৪ লক্ষ বছরের পুরোনো একটি প্রাগৈতিহাসিক গুহার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এই আবিষ্কারকে মানব বিবর্তনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন গবেষকেরা, যা প্রাগৈতিহাসিক যুগের প্রাক-নিয়ানডার্থাল মানব সমাজের জটিল ও সমৃদ্ধ জীবনযাত্রার প্রমাণ বহন করে।

১৯৭০-এর দশকে প্রাথমিক গবেষণায় গুহাটি প্রায় ২ লক্ষ বছর পুরোনো বলে ধারণা করা হয়েছিল। তবে সম্প্রতি ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ এবং হাইফা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সেখানে ব্যাপক অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয়েছেন যে, গুহাটি আসলে প্রায় ৪ লক্ষ বছর আগের।

সেখানে পাওয়া পাথরের তৈরি হাতকুড়াল, স্ক্র্যাপার এবং ব্লেড বিশ্লেষণ করে গবেষকেরা একে  আচিউলো-ইয়াব্রুদিয়ান  সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই সংস্কৃতির প্রাক-নিয়ানডার্থাল আদিমানবেরা আজ থেকে ৪ লক্ষ থেকে আড়াই লক্ষ বছর আগে লেভান্ট বা মধ্যপ্রাচ্য অঞ্চলে বসবাস করত।

খননকাজে নিয়োজিত গবেষক রন শিমেলমিটজ জানান, গুহাটিতে প্রাচীন হরিণ ও গ্যাজেলের (এক ধরণের হরিণ) হাড়ের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে আগুন ব্যবহারের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দলবদ্ধভাবে শিকার করা এবং আগুনের এই সুনিয়ন্ত্রিত ব্যবহার ইঙ্গিত করে যে, সেই যুগের আদিমানপদের সামাজিক জীবন ও ক্যাম্প লাইফ বেশ উন্নত ও জটিল ছিল।

যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্যালিওলিথিক প্রত্নতত্ত্বের প্রভাষক আরমান্দো ফালকুচ্চি এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন:

মানব ইতিহাসের যে সময়কালটি নিয়ে সাধারণত খুব কম আলোচনা হয়, এই আবিষ্কার সেখানে নতুন আলো ফেলবে। বিশেষ করে স্থায়ীভাবে গুহা ব্যবহার এবং আগুনের নিয়মিত নিয়ন্ত্রণ মানুষের বিবর্তনের ইতিহাসে একটি বড় মাইলফলক।

এখন পর্যন্ত এই গুহা থেকে কোনো উল্লেখযোগ্য মানব কঙ্কাল বা জীবাশ্ম পাওয়া যায়নি। তবে গবেষকেরা অত্যন্ত আশাবাদী। বর্তমানে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রক্ষার্থে ওই অঞ্চলের একটি নির্মাণাধীন সড়কের নকশা পরিবর্তন করে গুহাটির ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে, যাতে বিজ্ঞানীদের গবেষণায় কোনো ব্যাঘাত না ঘটে। আগামী বেশ কয়েক বছর ধরে এই সাইটে আরও নিবিড় অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকেরা।


তথ্যসূত্র: সি এন এন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  প্রাচীন গুহা আবিষ্কার   প্রাগৈতিহাসিক মানব সমাজ   ৪ লক্ষ বছরের পুরোনো গুহা   ইসরায়েল গুহা আবিষ্কার   আদিমানব   প্রাক-নিয়ানডার্থাল   আচিউলো-ইয়াব্রুদিয়ান সংস্কৃতি   মানব বিবর্তন   প্রত্নতত্ত্ব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status