ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 12:06 PM

গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা

গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা

দেশে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই বাড়ছে গ্রাহকদের উদ্বেগ। এবার ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার বিরুদ্ধে গ্রাহকের অজান্তে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, কোনো ধরনের অর্ডার না করেও এবং কোনো সেবা ব্যবহার না করেও তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৯৯ টাকা কেটে নেওয়া হয়েছে।

অভিযোগকারী চাকরিজীবী মাহমুদ আইয়ুব জানান, গত ২৭ জুন তার বিকাশ অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে ৯৯ টাকা কেটে নেওয়া হয়। অথচ ‘পান্ডা প্রো’তে তিনি কখনোই এ সেবায় নিবন্ধন ও ব্যবহারও করেননি।

গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা

গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা


তার প্রশ্ন, একজন গ্রাহকের সম্মতি ছাড়া কীভাবে তার ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া সম্ভব?

ভুক্তভোগী জানান, ঘটনার ব্যাখ্যা জানতে সোমবার (৩০ জুন) সকালে ফুডপান্ডার কাছে ই-মেইলে অভিযোগ পাঠান। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আমি কখনোই ‘পান্ডা প্রো’ ব্যবহার করিনি এবং এটি ব্যবহার করার কোনো ইচ্ছাও আমার নেই। আমার অনুমতি ছাড়া কেন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হলো? এর ব্যাখ্যা চাই। যদি এটি অননুমোদিত কর্তন হয়ে থাকে, তাহলে অবিলম্বে অর্থ ফেরত দিতে হবে।

তবে অভিযোগের ব্যাপারে ফুডপান্ডার পক্ষ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন তিনি।

গ্রাহক অধিকার নিয়ে কাজ বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যদি ব্যবহারকারীর সুস্পষ্ট সম্মতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেয়, তাহলে তা শুধু নৈতিকতার প্রশ্নই নয়, ভোক্তা অধিকার সুরক্ষার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষ করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত সেবাগুলোর ক্ষেত্রে গ্রাহককে আগাম অবহিত করা এবং তার অনুমোদন নিশ্চিত করা বাধ্যতামূলক হওয়া উচিত।

তিনি আরো বলেন, এ ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি একইভাবে আরও গ্রাহকের অ্যাকাউন্ট থেকেও অর্থ কাটা হয়েছে? যদি এমন অভিযোগ একাধিক থাকে, তাহলে বিষয়টি বৃহত্তর তদন্তের প্রয়োজন।

ডিজিটাল সেবার নামে গ্রাহকের পকেট কাটার ঘটনায় ফুডপান্ডার ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী। একই সঙ্গে এমন ঘটনা আর কতজন গ্রাহকের সঙ্গে ঘটেছে, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status