ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 4:57 PM

ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনের ফুটপাতে এক বয়স্ক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ধানমন্ডি মডেল থানার আওতাধীন মিনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

আটক যুবকের নাম খালিদ হাসান (৩৫)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে কর্মরত।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ৪৮ বছর বয়সী শহীদ আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী তাঁকে মারধর করেন। ওই তরুণীকেও ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়।

পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে সাদা শার্ট পরা এক যুবককে ওই বয়স্ক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। ভিডিওতে ওই যুবকের মারধরের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

এ ঘটনায় অভিযুক্ত খালিদ হাসানকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমে বলেন, বুধবার সকালে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status